শর্তাবলী ও নীতিমালা
Sukh Tori (সুখ তরী) এর সাথে আপনার কেনাকাটা হোক নিরাপদ ও আনন্দদায়ক
১ অর্ডার এবং পেমেন্ট
যেকোনো অর্ডার করার পর আমাদের কাস্টমার সার্ভিস প্রতিনিধি আপনার সাথে ফোনে যোগাযোগ করে অর্ডারটি নিশ্চিত করবেন। আমরা ক্যাশ অন ডেলিভারি এবং নিরাপদ অনলাইন পেমেন্ট—উভয় পদ্ধতিই গ্রহণ করি। অর্ডার কনফার্ম করার সময় সঠিক ঠিকানা প্রদান করা গ্রাহকের দায়িত্ব।
২ ডেলিভারি সময় ও পদ্ধতি
আমরা দ্রুততম সময়ে পণ্য পৌঁছে দিতে কাজ করি। সাধারণত রংপুর সিটি এবং এর পার্শ্ববর্তী এলাকায় ২৪-৪৮ ঘণ্টা এবং ঢাকার বাইরে ৩-৭ কার্যদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হয়। বিশেষ পরিস্থিতি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে সময় কিছুটা বেশি লাগতে পারে, যা আপনাকে আগেই জানানো হবে।
৩ রিটার্ন ও রিফান্ড পলিসি
পণ্য হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যান থাকাকালীন প্যাকেটটি খুলে দেখে নেওয়া সবচেয়ে ভালো। যদি কোনো কারণে তখন সম্ভব না হয় এবং পরে কোনো সমস্যা খুঁজে পান, তবে আমাদের দ্রুত জানান। আমরা আপনাকে পূর্ণ সহযোগিতা করব। তবে অনুরোধ থাকবে, পণ্যটি ব্যবহারের আগে এবং ট্যাগ বা প্যাকেজিং ঠিক থাকা অবস্থায় আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার সন্তুষ্টিই আমাদের কাছে সবার আগে।